টস হেরে ব্যাট করতে নেমে উইকেটে ৩৪১ রান সংগ্রহ করেছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াসদের মধ্যে ৮২ বলে সর্বোচ্চ রান সংগ্রহ করেন এবি ডি ভিলিয়ার্স ৯৯। এছাড়া ডেভিড মিলার করেছেন ৪৮ বলে ৪৯, ফারহান বেহারদিন করেছেন ৩১ বলে ৬৪ রান।

আবর আমিরাতের হয়ে সর্বোচ্চ উইকেট শিকার করেন মোহাম্মাদ নাভিদ। তিনি ৬৩ রানে নেন ৩ উইকেট। এছাড়া কামরান শাজাদ, তৌকির, আমজাদ জাভেদ নেন এক উইকেট করে।

এর আগে বিশ্বকাপের ৩৬তম ম্যাচে ওয়েলিংটনে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন আরব আমিরাতের অধিনায়ক মোহাম্মদ তৌকির।

ইতিমধ্যে বিশ্বকাপে পাঁচটি ম্যাচ খেলে তিনটিতে জিতে কোয়ার্টার ফাইনালের পথে এগিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা। কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে হলে আজকের ম্যাচটি প্রোটিয়াসদের জন্য গুরুত্বপূর্ণ।

ইআর