অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে বড় ব্যবধানে হেরেছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় টেস্টে টস জিতে শুরুতে ব্যাটিং বেছে নিলেও প্রথম দিনে পাঁচ উইকেট হারায় দলটি। তবে এবার ডি ভিলিয়ার্সের সেঞ্চুরির সঙ্গে ডুমিনির হাফ-সেঞ্চুরিতে বড় সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছে প্রোটিয়ারা।
শুক্রবার টেস্টের দ্বিতীয় দিনে ২১৪ রান নিয়ে খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। হাতে ছিল পাঁচ উইকেট। এদিন আর কোনো উইকেট না হারিয়ে ৩০০ রান পার করেছে তারা। এই রিপোর্ট লেখা পর্যন্ত ৩৩০ রান সংগ্রহ করেছে গ্রায়েম স্মিথের দল।
৫১ রান নিয়ে খেলা শুরু করা এবি ডি ভিলিয়ার্স ১০৮ রান নিয়ে ক্রিজে আছেন। তার সঙ্গে ৬০ রান নিয়ে ব্যাট চালিয়ে যাচ্ছেন ২ রান নিয়ে খেলা শুরু করা ডুমিনি।
খেলা
ডি ভিলিয়ার্সের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে দক্ষিণ আফ্রিকা
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে বড় ব্যবধানে হেরেছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় টেস্টে টস জিতে শুরুতে ব্যাটিং বেছে নিলেও প্রথম দিনে পাঁচ উইকেট হারায় দলটি।





