গঞ্জালে সানচেজ মারিনো। বার্সেলোনার ‘বি’টিমের হয়ে খেলেছিলেন। অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন মূল দলেরও। কোচিং করানোরও অভিজ্ঞতা রয়েছে তার। মারিনোর স্ত্রী বর্তমানে ইউনিসেফের হয়ে বাংলাদেশে কাজ করছেন। তার সঙ্গে বাংলাদেশে আছেন গঞ্জালে সানচজ মারিনো।
এখানে বলতে গেলে অলস সময় কাটাচ্ছেন তিনি। তাই নিজ থেকেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন তিনি। আগ্রহ দেখান সিলেটে অবস্থিত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের একাডেমির কোচ হওয়ার। শুক্রবার বাফুফে সভাপতি কাজী মোহাম্মদ সালাহউদ্দিন ও সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগের সঙ্গে যোগাযোগ করেন তিনি। তার আগ্রহের বিষয়টি বিবেচনা করে দেখবেন তারা।
গঞ্জালে সানচজ মারিনো বাসার ‘বি’টিমের হয়ে খেলেছেন। ১৯৯৪ মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বার্সার দলনেতা ছিলেন মরিনো। রোমারিও এবং পেপ গার্দিওলা ছিলেন এই দলের সদস্য। ৪৩ বছর বয়সী মরিনো বর্তমানে স্ত্রীর সঙ্গে ঢাকায় রয়েছেন। তিনি শেষ পর্যন্ত সিলেট একাডেমির কোচ হলে বাংলাদেশের ফুটবলের পালে ভিন্ন হাওয়া লাগতে পারে।
ভিডিও:
এমআর





