বাংলাদেশের পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল আগামী ১ জুলাই থেকে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রেসিডেন্ট হচ্ছেন।
মঙ্গলবার বিকাল পৌনে ৫টায় জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে নিজেই এ কথা জানান তিনি।
মোস্তফা কামাল বলেন, আমি আপনাদের জন্য একটি সুসংবাদ নিয়ে এসেছি। আগামী ১ জুলাই থেকে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলে (আইসিসি) আমি প্রেসিডেন্ট হিসেবে যোগদান করতে যাচ্ছি।
তিনি বলেন, আমি আইসিসি'র প্রেসিডেন্ট থাকাকালে অস্ট্রেলিয়ার মেলবোর্নে বিশ্বকাপ প্রতিযোগিতা হবে। সেখানে বাংলাদেশের পক্ষ থেকে আমি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবো। বাংলাদেশের জন্য এটি একটি বড় পাওয়া বলেও জানন তিনি।
[b]ঢাকা, ২০ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]





