ভোটাধিকার হারানো ক্লাবগুলোর একটি ছিল নাখালপাড়া ক্রিকেটার্স। ক্লাবটির প্রতিনিধি ও বিসিবির বর্তমান কাউন্সিলর লোকমান হোসেন ভূঁইয়া সুপ্রিম কোর্টে আপিল করেছিলেন। তার সেই আপিলের ভিত্তিতেই আদালত হাইকোর্টের দেওয়া নির্দেশ স্থগিত করে নতুন এই আদেশ দেন।
এর আগে, গত ৩০ সেপ্টেম্বর সাবেক বিসিবি পরিচালক ফারুক আহমেদ হাইকোর্টে রিট আবেদন করেন। তিনি অভিযোগ করেন যে, ১৫টি ক্লাব নির্বাচনে অংশ নেওয়ার যোগ্য নয়। আদালত তার রিট গ্রহণ করে প্রাথমিকভাবে ওই ক্লাবগুলোর ভোটাধিকার স্থগিত করে দেয়।
তবে সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালতের নতুন আদেশে হাইকোর্টের সেই নির্দেশনা বাতিল হয়েছে। এর ফলে ওই ১৫ ক্লাব আসন্ন বিসিবি নির্বাচনে অংশ নিতে পারবে।
এই ১৫ ক্লাবের প্রতিনিধিদের মধ্যে ইফতেখার রহমান মিঠু একমাত্র প্রার্থী ছিলেন পরিচালক পদে। হাইকোর্টের রুল জারি হওয়ার পর তার নাম চূড়ান্ত প্রার্থীদের তালিকা থেকে বাদ পড়ে। এখন আদালতের নতুন আদেশের পর তিনি প্রার্থিতা ফিরে পাবেন কি না— সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হয়নি।
এনএইচ