টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। মাত্র ৯ রানে প্রথম উইকেট হারানোর পর চাপে পড়ে যায় তারা। তবে দলনেতা মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানের ব্যাটে ১৭৯ রানের বড় সংগ্রহ করেছে স্বাগতিকরা।
শুক্রবার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে এনামুলকে হারানোর পর ধীর লয়ে চলা শুরু করে টসজয়ী বাংলাদেশ। ফলে ১০.১ ওভারে যখন তৃতীয় উইকেট হারায়, তখন বাংলাদেশের সংগ্রহ মাত্র ৬৩ রান।
এরপর সাকিবের সঙ্গে যোগ দেন অধিনায়ক মুশফিক। শুরু থেকেই মারমুখী ব্যাটিং করেন তিনি। বসে থাকার পাত্র নয় সাকিব। একইভাবে এগিয়ে যেতে থাকেন এই অল রাউন্ডার। তাই দুই জনের কাছে পরাস্ত হয় আয়ারল্যান্ডের বোলাররা। বোলারদেরকে বেধড়ক পিটিয়ে আর কোনো উইকেট না হারিয়ে ৯.৫ ওভারে ১১৬ রানের জুটি গড়েন সাকিব-মুশফিক। তাদের ব্যাটে নির্ধারিত ২০ ওভারে মাত্র তিন উইকেট হারিয়ে ১৭৯ রান সংগ্রহ করে বাংলাদেশ।
৩২ বলে ৭টি চার ও একটি ছক্কায় ৫৮ রান করে অপরাজিত থাকেন সাকিব। তার সঙ্গে ৩০ বলে ৮টি চার ও ২টি ছক্কায় হার না মানা ৫৯ রানের ইনিংস খেলেন মুশফিক।
খেলা
সাকিব-মুশফিকের ব্যাটে বড় সংগ্রহ বাংলাদেশের
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। মাত্র ৯ রানে প্রথম উইকেট হারানোর পর চাপে পড়ে যায় তারা।





