ডোপ কেলেঙ্কারির দায়ে চার বছরের জন্য অলিম্পিক্স-সহ আন্তর্জাতিক সব ধরনের প্রতিযোগিতা থেকে রাশিয়াকে নিষিদ্ধ করেছে বিশ্ব ডোপ বিরোধী সংস্থা `ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি’ (ওয়াডা)।

২০২০ সালের ইউরো কাপ, টোকিও অলিম্পিক গেমস-২০২২, শীতকালীন অলিম্পিকসহ ২০২২ সালের কাতার বিশ্বকাপেও অংশ নিতে পারবে না রাশিয়া।

তবে যে অ্যাথলেটরা ডোপিং কেলেঙ্কারীতে নিজেদের প্রমাণ করতে পারবেন, তারা নিরপেক্ষ পতাকার আদলে প্রতিযোগিতা করতে অংশগ্রহণ করতে পারবেন।

সোমবার সুইজারল্যান্ডের লসানে এক সভায় ওয়াডার কার্যনির্বাহী কমিটি সর্বসম্মত সিদ্ধান্তে এই নিষেধাজ্ঞা জারি করা হয়। 

২০১৮ সালের জানুয়ারিতে রাশিয়ার অ্যান্টি ডোপিং এজেন্সি (রুশাডা) ডোপ পরীক্ষার যে তথ্যগুলো ওয়াডাকে হস্তান্তর করে তা সঠিক ছিল না দাবি তাদের। ২০১৬ সালে রাশিয়ার সোচিতে শীতকালীন অলিম্পিকে রাষ্ট্র-পরিচালিত ডোপিংয়ের মারাত্মক অভিযোগ ওঠে মস্কোর বিরুদ্ধে।

২০১৫ সাল থেকে রাশিয়া অ্যাথলেটিকসে জাতি হিসাবে প্রতিযোগিতায় নিষিদ্ধ ছিল।

দক্ষিণ কোরিয়ার পাইওংচাংয়ে ২০১৮ সালের শীতকালীন অলিম্পিকে ১৬৮ জন রাশান অ্যাথলেট নিরপেক্ষ পতাকা নিয়ে অংশ নিয়েছিলেন।

ওয়াডা বলেছে, নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করার জন্য রুশদের ২১ দিনের সময় আছে।

এমআর