ঢাকা টেস্টের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শতভাগ ফিট না হওয়ায় এ টেস্টেও থাকছেন না ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। অফফর্মের কারণে বাদ পড়েছেন ইমরুল কায়েস।
যথারীতি টাইগারদের নেতৃত্ব দেবেন নিয়মিত টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। তার ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন মাহমুদউল্লাহ রিয়াদ।
দুই ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে বাংলাদেশ। চট্টগ্রামে ৬৪ রানের দাপুটে জয়ের পর মিরপুরেও জয়ের লক্ষ্য স্বাগতিকদের। সেই টার্গেটে দল থেকে ছিটকে পড়লেন ইমরুল। ইনজুরির কারণে নেই তামিমও।
তাই ওপেনিংয়ে শূন্যতা পূরণে একাদশে ঢুকতে পারেন ঘরোয়া ক্রিকেটে রানের বন্যা বইয়ে দেয়া সাদমান ইসলাম। এমনটি হলে দেশের ৯৪তম ক্রিকেটার হিসেবে ক্রিকেটের অভিজাত সংষ্করণে অভিষেক ঘটবে বাঁহাতি ব্যাটারের।
এছাড়া আর কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই।
বাংলাদেশ দল
সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, সাদমান ইসলাম, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, আরিফুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও খালেদ আহমেদ।
এমআর





