২০০৭ সালের পর এই প্রথম ইউরোপের বড় মঞ্চের ফাইনালে খেলছে লিভারপুল। এদিকে রোনাল্ডোদের মুখোমুখি হবেন মোহাম্মদ সালাহ রোজা রেখেই। কিয়েভে শনিবার রোজা রেখে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলার ঘোষণা দিয়েছেন লিভারপুলের মিসরীয় ফরোয়ার্ড সালাহ।
ফাইনাল যখন শুরু হবে তখনও কিয়েভে সূর্য অস্ত যাবে না। ম্যাচ শুরু হওয়ার ৩০ মিনিট পর ইফতার। সালাহ সিদ্ধান্ত নিয়েছেন রোজা রেখে ম্যাচের ৩০ মিনিট পর পানি খেয়ে ইফতার করবেন। মিসরীয় পত্রিকা আল মাসরি আল ইয়ুম এটি নিশ্চিত করেছে।
লিভারপুল দলের সবাই জানেন সালাহ ধর্মপ্রাণ মুসলমান। ইংলিশ প্রিমিয়ার লিগের প্রায় সব দলেই মুসলিম খেলোয়াড় রয়েছেন। ব্যতিক্রম নয় লিভারপুলও।
সালাহ ছাড়াও লিভারপুলে রয়েছেন সেনেগালের মুসলিম ফুটবলার সাদিও মানে। মানে, সালাহ এবং ফিরমিনোর কল্যাণেই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলছে লিভারপুল। ওয়েবসাইট।
এমআর





