বিপিএলের ৫ম আসরকে সামনে রেখে দারুণ দল গড়েছে রংপুর রাইডার্স। ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককালামদের মতো তারকাদের ভিড়িয়েছে দলটি।
এছাড়া, মাশরাফি বিন মুর্তজার মতো সফল অধিনায়কও রয়েছে দেশের সর্ব উত্তরাঞ্চলের ফ্যাঞ্চাইজিটিতে। পঞ্চম আসরের প্রথম দিনই মাঠে নামছে শিরোপাপ্রত্যাশী দলটি। নিজেদের প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে নেমেছে মাশরাফির দল।
বিপিএলে দারুণ ভারসাম্যপূণ্য দল নিয়ে নামছে রাজশাহী কিংসও। ড্যারেন স্যামি, মুশফিকুর রহিম, মুমিনুল হক, জেমস ফ্রাঙ্কলিন রয়েছেন দলটিতে। চোখ বন্ধ করেই বলা যায়, বিপিএেলর প্রথম দিনের দ্বিতীয় ম্যাচটিও দারুণ উত্তেজনা ছড়াবে।
রংপুর রাইডার্স দল: জনসন চার্লস, শাহরিয়ার নাফীস, রবি বোপারা, ডেভিড উইলি, মোহাম্মদ মিঠুন, নাজমুল হোসেন, রুবেল হোসেন, মাশরাফি বিন মুর্তজা, জিয়াউর রহমান ও লাসিথ মালিঙ্গা।
রাজশাহী কিংস দল: লুক রাইট, লেন্ডল সিমন্স, জেমস ফ্র্যাঙ্কলিন, মুশফিকুর রহিম, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, ড্যারেন স্যামি, সামিট প্যাটেল, ফরহাদ রেজা, রনি তালুকদার ও নিহাদ উজ জামান।
এমবি





