পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দলে ফিরেছেন অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল এবং পেসার রুবেল হোসেন। আর নতুন মুখ ২০ বছর বয়সী ডানহাতি পেসার হাসান মাহমুদ।

আগামী ২২ জানুয়ারি (বুধবার) পাকিস্তানের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। ২৪, ২৫ ও ২৭ জানুয়ারি লাহোরে পাকিস্তানের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগার বাহিনী। ২৮ জানুয়ারি দেশে ফিরবে তারা।

বাংলাদেশ টি-টোয়েন্টি স্কোয়াড: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, মোহাম্মদ মিথুন, আফিফ হোসেন, মাহাদী হাসান, আমিনুর ইসলাম বিপ্লব, মুস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, আল-আমিন হোসেন, রুবেল হোসেন ও হাসান মাহমুদ (নতুন)।

এমবি