কলম্বোতে সিরিজের তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কা। বাংলাদেশ সময় ৩টা থেকে প্রেমাদাস স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।

প্রথম ম্যাচে ৯১ রানে হারের পর দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তাই তৃতীয় ম্যাচটিকে মান রক্ষার ম্যাচ হিসেবেই দেখছে তামিমবাহিনী। তেমনটি করতে হলে ৩ বিভাগেই জ্বলে উঠতে হবে বাংলাদেশকে।

যদিও এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচ সিরিজে ২-০তে জয় নিশ্চিত করেছে স্বাগতিক লঙ্কানরা। এবার হোয়াইটওয়াশের অপেক্ষায় রয়েছে তারা।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ :

তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।