মিজান ফর্টিফাইড পাম অলিন আন্তঃজেলা কাবাডির সেবা অঞ্চলের খেলায় জিতেছে পুলিশ ও বিজিবি।

রোববার ঢাকা কাবাডি স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশ দু’টি লোনাসহ ৩১-১২ পয়েন্টে ফায়ার সার্ভিসকে এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দু’টি লোনাসহ ২৫-১৩ পয়েন্টে হারায় বিমানবাহিনীকে।

সোমবার একই মাঠে নৌবাহিনী ও সেনাবাহিনী, বিমান বাহিনী ও ফায়ার সার্ভিস এবং বিজিবি ও পুলিশ মুখোমুখি হবে।

জেডআই