ফের তামিমকে ফিরিয়ে টাইগার শিবিরে আবারও আঘাত হানলেনর আফ্রিদি।

টি২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে বাংলাদেশকে এগিয়ে নিচ্ছিলেন তামিম ইকবাল আর সাব্বির রহমান। সৌম্য সরকার ০ রানে বিদায় নেয়ার পর সাব্বির নেমেছেন। কিন্তু এই জুটি ভেঙে দিয়েছেন শহিদ আফ্রিদি। তিনি সাব্বিরকে বিদায় করেছেন। সাব্বির ১৯ বলে ২৫ রান করেছিলেন। আর ঠিক পরের ওভারে এসে অর্থাৎ দলের ৯ম ওভারের ফিরালেন গত ম্যাচের সেঞ্চুরিয়ান তামিমকে।

তামিম ফিরেন ২৪ রানে।

৯.৫ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৬৮ রান।

এর আগে পাকিস্তান ৫ উইকেটে করে ২০১ রান করে।

কোলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্টিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। আহমেদ শেহজাদের ৩৯ বলে ৫২, মোহাম্মদ হাফিজের ৪২ বলে ৬৪ ও শহিদ আফ্রিদির ১৯ বলে ৪৯ রানের উপর ভর করে বড় সংগ্রহ পায় পাকিস্তান। ৫ উইকেটে ২০১ রান করে তারা। টি-২০ ক্রিকেটে পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ এটি। প্রথমটিও বাংলাদেশের বিপক্ষে ছিল।

২০০৮ সালে করাচিতে ৫ উইকেটে ২০৩ রান করেছিলো পাকিস্তান।

আজকের ম্যাচে বাংলাদেশের পক্ষে তাসকিন আহমেদ ও আরাফাত ২টি করে উইকেট নেন। ১ উইকেট নিয়েছেন সাব্বির রহমান।

 

এমআইএস।