বিপিএলে লিগ পর্যায়ে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে সিলেট সুপার স্টারস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সিলেটের অধিনায়ক শাহীদ আফ্রিদি।

টস হেরে ব্যাট করছে কুমিল্লা। এ রিপোর্ট লেখা পর্যন্ত কুমিল্লার সংগ্রহ ১৭.২ ওভারে ৩ উইকেট হারিয়ে ১২৭ রান। ব্যাট করছেন অলক কাপালি ও আসার যায়িদি। আউট হয়েছেন লিটন দাস (৪), আহেমেদ শেহজাদ (৪২), ইমরুল কায়েস (২৭)।

আজকের ম্যাচটি কুমিল্লার জন্য যতোটা গুরুত্বপূর্ণ তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ সিলেটের জন্য। কারণ, এই ম্যাচে জয় পেলে শেষ চারে খেলার আশা থাকবে সিলেটের।

এমএ