দক্ষিণ আফ্রিকার দেয়া ৪১২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে আয়ারল্যান্ড।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ২৮ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৭ রান সংগ্রহ করেছে আয়ারল্যান্ড। ক্রিজে আছেন কেবিন ও'বেইন (৩১) ও মুনি (৪)।
জবাবে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে মাত্র ১৭ রান সংগ্রহ করতে পারে আয়ারল্যান্ড। স্টার্লিং (৯) সাজঘরে ফিরে যাওয়ার পর দলের রানের খাতায় মাত্র চার রান যোগ হতে সাজঘরে ফিরে যান ওপেনার পোর্টারফিল্ড (১৪)। এরপর রানের খাতা খোলার আগেই মাঠ থেকে বিদায় নেন জয়সি।
নেইল ও'ব্রেইন ও বালবির্নি প্রাথমিক বিপর্যয়ে সামাল দেয়ার চেষ্টা করলেও তা তারা পারেননি। নেইল (১৪) আউট হওয়ার পর মাঠে এসেই উঠে গেলেন উইলসন (০)।
এরপর বালবিরনি ও কেভিন দলকে স্বস্তিতে এনে দেন। ধীরে ধীরে হাফ-সেঞ্চুরি করে ফেলেন বালবির্নি। কিন্তু ৫৮ রান করে তিনি মাঠ থেকে বিদায় নিলে ভেঙে যায় তাদের ৮১ রানের জুটি।
এর আগে টস জিতে শুরুতে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে মাত্র চার উইকেট হারিয়ে ৪১১ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা।
দলীয় ১২ রানে প্রথম উইকেট হারায় প্রোটিয়ারা। মুনির বলে উইকেটরক্ষক উইলসনের হাতে ক্যাট তুলে দিয়ে সাজঘরে ফিরে যান ডি কক।
তবে হাশিম আমলা ও ডুপ্লেসিস গড়ে তোলেন ২৪৭ রানের জুটি। কেবিন ও'ব্রেইনের বলে প্লেসিস বোল্ড হলে ভেঙে যায় তাদের এই জুটি। ১০৯ বলে ১০টি চার ও একটি ছক্কায় ১০৯ রান করেন তিনি।
দলীয় ২৯৯ রানে বিদায় নেন আমলা। ম্যাকব্রিনির বলে জয়সির হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান তিনি। মাঠ ছাড়ার আগে ১২৮ বলে ১৬টি চার ও ৪টি ছক্কায় ১৫৯ রান করেন তিনি।
দ্রুতই বিদায় নেন ডি ভিলিয়ার্স (২৪)। ২৩ বলে ৪৬ রান নিয়ে অপরাজিত থাকেন মিলার। তার সঙ্গে ৩০ বলে ছয়টি চার ও তিনটি ছক্কায় ৬১ রান করেন রুশো।
জেডআই





