ইংল্যান্ড বিশ্বকাপের ৩৫তম ম্যাচে আজ মুখোমুখি শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা। ইনিংসের প্রথম বলেই কাগিসো রাবাদার বলে আউট হয়ে যান দিমুথ করুনারত্নে। শুরুর ধাক্কা সামলাতে কুশাল পেরেরার সঙ্গী হন অভিস্কা ফার্নান্দো।
দ্বিতীয় উইকেটে বেশ দ্রুততার সঙ্গে ৬৭ রানের জুটি গড়ে বেশ ভালোভাবেই সামলে নিচ্ছিলেন তারা। তবে ২৯ বল থেকে ৩০ রান করে ভালো শুরুর আভাস দিয়েও ডোয়াইন প্রেস্টোরিয়াসের বলে আউট হয়ে যান ফার্নান্দো।
ফার্নান্দোর পর প্রেস্টোরিয়াসের দ্বিতীয় শিকারে পরিণত হন হন পেরেরার। ৩৪ বল থেকে তিনিও করেন ৩০ রান। ১৩ ওভারের খেলা শেষে লঙ্কানদের সংগ্রহ তিন উইকেটে ৭৬ রান।
নিয়ম রক্ষার ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসিস। ইংল্যান্ডের ডারহামের চেস্টার লি স্ট্রিটে বাংলাদেশ সময় আজ শুক্রবার বিকাল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হয়েছে।
ছয় ম্যাচে ৬ পয়েন্ট সংগ্রহ করেছে লঙ্কানরা। যার মধ্যে দুটি জয়, দুটি হার ও দুটি ম্যাচে পয়েন্ট ভাগাভাগি হয়েছে তাদের। সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখতে হলে লিগ পর্বের অবশিষ্ট তিন ম্যাচে শ্রীলঙ্কাকে জিততেই হবে।
অন্যদিকে লিগ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে প্রোটিয়াদের। এখন আর তাদের হারানোর কিছু নেই। শেষ দিকে কিছু সান্ত্বনার জয় নিয়ে দেশে ফিরতে মুখিয়ে থাকবে ডি কক-রাবাদারা। লঙ্কানদের বিরুদ্ধে তাই নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করবে ফাফ ডু প্লেসিসের দল।
দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক, হাশিম আমলা, অ্যাডিন মার্কওরাম, ফাফ ডু প্লেসিস, রিশি ভেন দার ডুসেন, জেপি ডুমিনি, অ্যান্ডিল ফেহালুকাওয়ে, ডোয়েন পিটোরিয়াস, ক্রিস মরিস, কাগিসো রাবাদা ও ইমরান তাহির।
শ্রীলংকা একাদশ: দিমুথ করুনারত্নে, কুশল পেরেরা, অভিষেক ফার্নান্দো, কুশল মেন্ডিস, অ্যাঞ্জোলো ম্যাথিউস, জীবন মেন্ডিস, ধনাঞ্জয়া ডি সিলভা, থিসেরা পেরেরা, ইসুর উদান, লাসিথ মালিঙ্গা ও সুরঙ্গা লাকমল।
এমবি





