পাকিস্তানের বিপক্ষে ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়েই সেঞ্চুরি পার করেছিল স্বাগতিক বাংলাদেশ। এনামুল হকের সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৩২৬ রান করেছে তারা। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা খারাপ করেনি পাকিস্তান। তবে সেঞ্চুরি পার করার আগেই বিদায় নেন মোহাম্মদ হাফিজ। এরপর বেশ দ্রুতই আরো দুটি উইকেট হারিয়ে চাপে আছে বর্তমান চ্যাম্পিয়নরা।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ২৮ ওভারে ৩ উইকেট হারিয়ে ১২৮ রান সংগ্রহ করেছে পাকিস্তান। ক্রিজে আছেন আহমেদ শেহজাদ(৫১) ও ফাওয়াদ আলম (১২)।
মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে উদ্বোধনী জুটিতে ৯৭ রান করে পাকিস্তান। এতে ৫২ রান অবদান রাখা মোহাম্মদ হাফিজকে আউট করে দিয়ে দলকে স্বস্তিতে ফেরান মুমিনুল। তার বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ইমরুল কায়েসের তালুবন্দী হন হাফিজ। সাকিবের বলে বোল্ড হয়ে দ্রুতই মাঠ ছাড়েন মিজবাহ (৪)। এরপর সেই মুমিনুলের বলে উইকেটরক্ষক এনামুলের হাতে তালুবন্দী মাঠ থেকে বিদায় নেন শোয়েব মাকুসদ।