বাংলাদেশ প্রথম কোনো প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার আগে ১৪বার নিজেরা হোয়াইটওয়াশ হয়েছে।
২০০৫-০৬ মৌসুমে কেনিয়াকে প্রথমবারের মত ৪-০ ব্যবধানে হারানোর মধ্য গিয়ে হোয়াইটওয়াশের যুগে বাংলাদেশের পথ চলা শুরু।
কেনিয়াকে হারানোর আগে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের কাছে তিনবার, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের কাছে দুবার, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের কাছে একবার করে হোয়াইটওয়াশ হয় লাল-সবুজের জার্সিধারীরা।
২০০৫-০৬ মৌসুমসহ, ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ ১৯টি ওয়ানডে সিরিজ জিতেছে। এর মধ্যে দশটিতে প্রতিপক্ষকে তুলোধুনো করে হোয়াইটওয়াশের স্বাদ নেয় বাংলাদেশ।
সোমবার জিম্বাবুয়েকে হারিয়ে ২০তম ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ নেয় বাংলাদেশ। এখন দেশের ক্রিকেটপ্রেমিরা ১১তম হোয়াইটওয়াশ করার অপেক্ষায় আছে। বুধবার তৃতীয় ওয়ানডেতে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামবে বাংলাদেশ।
কেনিয়াকে হোয়াইটওয়াশ করার পর আরও নয়টি সিরিজে হোয়াইটওয়াশের স্বাদ নেয় বাংলাদেশ। রাইজিংবিডির পাঠকদের জন্য এক নজরে হোয়াইটওয়াশের পরিসংখ্যান তুলে ধরা হলো :
প্রতিপক্ষ সাল ব্যবধান মাঠ
কেনিয়া ২০০৫/০৬ ৪-০ বাংলাদেশ
কেনিয়া ২০০৬ ৩-০ কেনিয়া
জিম্বাবুয়ে ২০০৬/০৭ ৫-০ বাংলাদেশ
স্কটল্যান্ড ২০০৬/০৭ ২-০ বাংলাদেশ
আয়ারল্যান্ড ২০০৭/০৮ ৩-০ বাংলাদেশ
ওয়েস্ট ইন্ডিজ ২০০৯ ৩-০ ওয়েস্ট ইন্ডিজ
নিউজিল্যান্ড ২০১১/১১ ৪-০ বাংলাদেশ
নিউজিল্যান্ড ২০১৩/১৪ ৩-০ বাংলাদেশ
জিম্বাবুয়ে ২০১৪ ৫-০ বাংলাদেশ
পাকিস্তান ২০১৫ ৩-০ বাংলাদেশ
এমকে





