চলসি মাসে শুরু হতে যাওয়া আইসিসি ক্রিকেট বিশ্বকাপ থকে ছিটকে গেলেন পাকিস্তানের ফাস্ট বোলার জুনায়েদ খান। ফিটনেস পরীক্ষার পর তার বিশ্বকাপে খেলার স্বপ্ন মলিন হয়ে যায়।
অনুশীলন করার সময় উরুতে চোট পাওয়ার কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে আগেই জুনায়েদকে বাদ দেয়া হয়েছিল। এবার তার বিশ্বকাপ খেলাও অনিশ্চিত হয়ে গেল।
গত ১৫ জানুয়ারি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির নেটে বল করার সময় পড়ে যান জুনায়েদ। এর ফলে মারাত্মক ব্যথা পান তিনি। তাকে মেডিক্যাল চেক-আপের জন্য ডাক্তারের কাছে পাঠানো হয়। পরে তার এই দু:সংবাদ জানা যায়।
জেডআই





