আইপিএলের প্রথম রাউন্ডের শেষ ম্যাচে আজ সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশ সময় রাত ৮.৩০টায় মাঠে গড়াবে ম্যাচটি। সরাসরি সম্প্রচার করবে মাছরাঙা ও সেট ম্যাক্স।
ইতিমধ্যে ১৩ ম্যাচের ৮টিতে জিতে ১৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে কলকাতা। পাশাপাশি প্লে-অফ নিশ্চিত করেছে তারা। আজকের ম্যাচে জয় পেলে এবং প্রথম ম্যাচে বেঙ্গালুরুর কাছে চেন্নাই হেরে গেলে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে যাবে কলকাতা।
প্রতিটি ম্যাচে ধারাবাহিক পারফরম্যান্স করে ৫৭২ রান সংগ্রহ করে সবার ওপরে রয়েছেন রবিন উথাপ্পা। ৮ ম্যাচে ব্যাট করে ১৯৬ রান সংগ্রহ করে গেইলকে পেছনে ফেলেছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। যেখানে সাকিবের গড় ৪৯। আজকের ম্যাচে ৯ রান করতে পারলেই তার গড় ৫০ হয়ে যাবে।
শুধু ব্যাট হাতে কেন? বল হাতেও ১০ ম্যাচে ৯ উইকেট তুলে নিয়েছেন সাকিব। শেষ দুই ম্যাচে অবশ্য কোনো উইকেট পাননি তিনি।
[b]ঢাকা, ২৪ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]