প্রায় ১৭ বছর পর ফের পাকিস্তানের মাটিতে টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। শুক্রবার সকালে ম্যাচ শুরুর আগে অবশ্য টস হেরেছে বাংলাদেশ। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের অধিনায়ক টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয়ায় আগে ব্যাটিং করবে মুমিনুল হকের নেতৃত্বাধীন দল।

দুই দলের মুখোমুখি দ্বৈরথে একক আধিপত্য পাকিস্তানের। দশ ম্যাচের মধ্যে নয়টিতেই জিতেছে পাকিস্তান। ২০১৫ সালে খুলনায় তামিম ইকবাল ও ইমরুল কায়েসের রেকর্ডগড়া জুটিতে একমাত্র ড্র পায় বাংলাদেশ।

এ ম্যাচের মাধ্যমে ১৭ বছর পর পাকিস্তানের মাটিতে টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। সবশেষ ২০০৩ সালে দেশটি সফরে টেস্ট খেলেন টাইগাররা। তিন ম্যাচ সিরিজে হোয়াইটওয়াশ হয় খালেদ মাহমুদ সুজনের নেতৃত্বাধীন দলটি। তবে ওই সিরিজের শেষ ম্যাচে জয়ের দ্বারপ্রান্তে গিয়ে তা হাতছাড়া করে বাংলাদেশ। মুলতানে হওয়া সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে পাকিস্তানের কাছে ১ উইকেটে হেরে যান তারা।

বাংলাদেশ একাদশ: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিথুন, লিটন দাস (উইকেটরক্ষক), তাইজুল ইসলাম, ইবাদত হোসেন, আবু জায়েদ রাহী ও রুবেল হোসেন ।

পাকিস্তান একাদশ: আজহার আলি (অধিনায়ক),শান মাসুদ, আবিদ আলি, আসাদ শফিক, বাবর আজম, হারিস সোহেল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), , মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি ও ইয়াসির শাহ।

এমআর