কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে আইপিএলে দাপুটে পারফরম্যান্স অব্যাহত রেখেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বৃহস্পতিবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বোলারদের তুলোধুনো করে ৩৮ বলে ৬০ রান তুলে নিয়েছেন তিনি।
ওপেনার রবিন উথাপ্পা (৫১ বলে ৮৩) ও সাকিবের ১২১ রানের ঝড়ো পার্টনারশিপে ভর করে ১৯৫ রানের লড়াকু স্কোর গড়েছে কেকেআর।
৬০ রানের ঘূর্ণি ইনিংসে সাকিব ছক্কা হাঁকিয়েছেন ৩টি, আর বলকে বাউন্ডারি ছাড়া করেছেন পাঁচ বার। তার স্ট্রাইক রেট ছিল প্রায় ১৫৮।
এবারের আইপিএলের ৪৯তম ম্যাচে বৃহস্পতিবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে লড়ছেন সাকিব-উথাপ্পা-গম্ভীররা।
[b]ঢাকা, ২২ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
সাকিব ঝড়ে কেকেআরের সংগ্রহ-১৯৫
কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে আইপিএলে দাপুটে পারফরম্যান্স অব্যাহত রেখেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বৃহস্পতিবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বোলারদের তুলোধুনো করে ৩৮ বলে ৬০ রান তুলে নিয়েছেন তিনি।
শেয়ার কেলেঙ্কারি ক্রিকেটার সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে প্রতিবেদন ১৭ নভেম্বর
শেয়ারবাজার কারসাজি, জালিয়াতি ও অর্থপাচারের অভিযোগে দুদকের করা মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৭ বারের মতো পিছিয়ে আগামী ১৭ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।
শেখ হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান সাকিব
২০২৪ সালে শেখ হাসিনার সরকারের পতনের পর আর দেশে ফেরা হয়নি জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের। বিদায়ী টেস্ট খেলতে সে বছরের অক্টোবরে দেশে ফিরতে চেয়েও পারেননি তিনি। দুবাই পর্যন্ত এসে ফিরে যেতে হয় নিরাপত্তার শঙ্কায়।
শেয়ার কেলেঙ্কারির মামলায় সাকিবসহ ১৫ জনের নামে চার্জশিট শিগগির
শেয়ারবাজারে কারসাজি ও জালিয়াতির মাধ্যমে ২৫৬ কোটি টাকা আত্মসাৎ ও অর্থ পাচারের অভিযোগে করা মামলায় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানসহ ১৫ জনের নামে দ্রুতই চার্জশিট দেওয়া হবে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সাকিবের মাগুরার বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা, ভাঙচুর
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বাড়ির প্রধান গেটের ওপরের অংশে আগুন লাগানো হয়। এছাড়াও ইট-পাটকেল নিক্ষেপে বাড়ির কয়েকটি গ্লাসও ভেঙে ফেলা হয়। তবে দ্রুত আগুন নিভে যাওয়ায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
দুর্নীতি মামলায় ক্রিকেটার সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৭ জুলাই
শেয়ারবাজার কারসাজি, জালিয়াতি ও অর্থ পাচারের অভিযোগে দুদকের করা মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল পিছিয়ে আগামী ২৭ জুলাই দিন ধার্য করেছে আদালত।















