অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে গ্রুপ পর্বের লড়াইয়ে প্রথম দুই ম্যাচেই জয় পেয়েছিল বাংলাদেশ। এবার তৃতীয় ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের লক্ষ্যে ব্যাট করছে তারা।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ১১ ওভারে ১ উইকেট হারিয়ে ৪৭ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ১৯ রান করা সাদমান ইসলামের সঙ্গে ২২ রান নিয়ে ক্রিজে আছেন লিটন দাস।
বুধবার আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেন বাংলাদেশের অধিনায়ক মেহেদি হাসান। তাদের বোলিং তোপে শুরুটা ভালো করতে পারেনি অস্ট্রেলিয়া। মাত্র ২২ রানেই দুই উইকেট হারায় তারা। ওপেনার ম্যাথিউ শর্টের সঙ্গে প্রতিরোধ গড়ে তোলেন জেক ডোরেন। কিন্তু ৩৬ রান করে রান আউটের ফাঁদে পড়েন শর্ট। ৫৩ রানে তৃতীয় উইকেট হারানোর পর আর ৮ রান সংগ্রহ করতেই আরো এক উইকেট হারায় অজিরা।
তবে ডোরানের সঙ্গে শক্তিশালী জুটি গড়ে তোলেন অধিনায়ক গ্রেগরি। তাদের ব্যাটে ভর করেই আশার আলো দেখে অস্ট্রেলিয়া। ৪৮ রান করে গ্রেগরি রান আউট হলেও ৯৯ রান নিয়ে অপরাজিত থাকেন শর্ট। শর্টের ব্যাটে ভর করেই নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৪৪ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া।