পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ইংলিশ ফুটবল ক্লাব লিভারপুলের মিশরীয় খেলোয়াড় মোহাম্মদ সালাহ ও আর্সেনালের জার্মান মিডফিল্ডার মেসুত ওজিল।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে আরবি ভাষায় শুভেচ্ছা জানিয়ে মিসরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ।

তিনি লিখেন, “প্রতিটি বছর ও প্রত্যেক মানুষই ভালো থাকুক, ঈদ আমাদের জন্য হোক খুশির উপলক্ষ।”

জার্মান মিডফিল্ডার মেসুত ওজিলের শুভেচ্ছা বার্তাটি ছিলো এমন-“আমার সকল মুসলিম বন্ধু ও অনুসারীদের জানাই ঈদ মোবারক।”

এমবি