মান্যবর বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে দ্বিতীয় লেগে জয় দিয়ে যাত্রা শুরু করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। সোমবার চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে স্বাগতিক চট্টগ্রাম আবাহনীকে ৩-১ গোলে হারিয়েছে তারা।
খেলার ২৭ মিনিটে চৌমরিন রাখাইনের গোলে ম্যাচের প্রথমার্ধে এগিয়ে থাকে চট্টগ্রাম আবাহনী। কিন্তু দ্বিতীয়ার্ধে দলটি তিন গোল হজম করে। সেই সঙ্গে হার নিয়ে মাঠ ছাড়ে।
দ্বিতীয়ার্ধে ৬৬ মিনিটে গিনির স্ট্রাইকার ইসমাইল বাঙ্গুরার গোলে সমতা ফেরায় মোহামেডান। ৭৯ মিনিটে মিন্টু শেখের গোলে এগিয়ে যায় তারা। আর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তৌহিদুল আলম সবুজের গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে সফরকারীরা।
জেডআই





