পাইওনিয়ার ফুটবল লিগ শুরু হতে যাচ্ছে আজ। অনূর্ধ্ব-১৬ এ ফুটবল লিগের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে আরামবাগ একাডেমি ও টাঙ্গাইল একাডেমি। এই টুর্নামেন্ট উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
মঙ্গলবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফের) ভবনে এক সংবাদ সম্মেলনে ফুটবল লিগ কমিটির চেয়ারম্যান বিজন বড়ু–য়া বলেন, ‘বিশ্বের সবচেয়ে বড় এ লিগে ৭০টি দল এন্ট্রি করেছিল। এদের মধ্য থেকে বাছাই করে ৬৫টি দল নিচ্ছে।ঢাকার ছয়টি ভেন্যুতে সবকয়টি খেলা অনুষ্ঠিত হবে।
ভেন্যুগুলো হল- আউটার স্টেডিয়াম (পল্টন ময়দান), মোহাম্মদপুর ঈদগা মাঠ, রহমতগঞ্জ স্পোর্টিং ক্লাব মাঠ, বিজি প্রেস মাঠ, ধূপখোলা ইস্টার্ন মাঠ এবং বিজয় সরণি জাদুঘর মাঠ।’ এ টুর্নামেন্টের জন্য ৬ হাজার খেলোয়াড়ের বয়স যাচাই করে ২ হাজার ১০০ জনকে বেছে নেয়া হয়েছে।
লিগের যেই দল চ্যাম্পিয়ন হবে তাদের জন্যে রয়েছে ১ লাখ টাকা। রানার্সআপ দল পাবে ৫০ হাজার টাকা। প্রতি ম্যাচের সেরা খেলোয়াড়কে পুরস্কৃত করা হবে।
এছাড়া প্রথম পর্বে খেলা দলগুলো পাবে ১২ হাজার টাকা। আর সুপার লিগে খেললে পাবে ১৫ হাজার টাকা করে। অন্য বারের মতো এবারো টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করছে ঢাকা (উত্তর ও দক্ষিণ) সিটি করপোরেশন। কো-স্পন্সর হিসেবে থাকছে ওয়ালটন। লিগের বাজেট ৩০ লাখ টাকা। এর মধ্যে উত্তর সিটি করপোরেশন ১৫ লাখ ও দক্ষিণ সিটি করপোরেশন দিচ্ছে ৫ লাখ টাকা।
ঢাকা,১৯মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ
খেলা
পাইওনিয়ার ফুটবল লিগ শুরু হচ্ছে আজ
পাইওনিয়ার ফুটবল লিগ শুরু হতে যাচ্ছে আজ। অনূর্ধ্ব-১৬ এ ফুটবল লিগের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে আরামবাগ একাডেমি ও টাঙ্গাইল একাডেমি। এই টুর্নামেন্ট উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। মঙ্গলবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফের)





