প্রবাদে আছে, ‘ঘরের শত্রু বিভীষণ।’ প্রবাদের সেই বিষয়টিই যেন আজ হারে হারে টের পেল দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে জন্ম নেওয়া গ্রান্ড এলিয়ট আজ পিটিয়ে তুলোধুনো করেছেন স্বদেশি বোলারদের। ম্যাচের শেষ দিকে ডেল স্টেইনের বলে ছক্কা হাঁকিয়ে নিউজিল্যান্ডকে তুলেছেন স্বপ্নের ফাইনালে। আর কাঁদিয়ে বিদায় করেন জন্মভূমি দক্ষিণ আফ্রিকাকে।

অবশ্য ম্যাচের আগে অনেকেই এলিয়টের সমালোচনা করেছিল। তাদের ধারণা ছিল এলিয়ট তার নিজ দেশের বিপক্ষে ভালো খেলতে পারবেন না। নিজ দেশের প্রতি আবেগ থাকবে। কিন্তু সমালোচকদের কঠিন জবাবটিই দিয়েছেন তিনি। আবেগ নয়, দেখিয়েছেন কতোটা পেশাদার ক্রিকেটার তিনি। ব্যাট হাতে ৭৩ বলে ৮৪ রানের এক অসাধারণ ইনিংস খেলে প্রথমবারের মতো নিউজিল্যান্ডকে ফাইনালে তোলেন তিনি। পাশাপাশি,  ম্যাচ সেরার পুরস্কারও পান।

জেআই