মিজান ফর্টিফাইড পাম অলিন আন্তঃজেলা কাবাডি প্রতিযোগিতার ফাইনালে ওঠেছে ঢাকা ও সিলেট জেলা দল।

আজ কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত ১ম সেমিফাইনালে সিলেট জেলা ২ টি লোনাসহ ৩২-১৬ পয়েন্টে সাতক্ষিরা জেলাকে এবং ২য় সেমিফাইনালে ঢাকা জেলা ২১-১৭ পয়েন্টে টাঙ্গাইল জেলাকে হারিয়ে ফাইনালে উন্নীত হয় ।

এর আগে সকালে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বের ১ম ম্যাচে সিলেট জেলা ২ টি লোনাসহ ২৯-২৬ পয়েন্টে ঢাকা জেলাকে, তৃতীয় ম্যাচে কুমিল্লা জেলা ৩ টি লোনাসহ ৪১-৪০ পয়েন্টে সাতক্ষীরা জেলাকে এবং চতুর্থ ম্যাচে টাঙ্গাইল জেলা দুটি লোনাসহ ৩০-১৭ পয়েন্টে যশোর জেলাকে পরাজিত করে। এছাড়া দিনাজপুর জেলা ও রাজশাহী জেলার মধ্যকার ২য় ম্যাচটি ৯-৯ পয়েন্টে ড্র হয়।

আগামীকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টায় ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে।

জেডআই