নাটকীয়ভাবে প্রথম ম্যাচ হেরে সিরিজের দ্বিতীয় ম্যাচে বেশ চাপ নিয়ে ব্যাটিংয়ে নামেছ টাইগাররা। ঘুরে দাঁড়ানোর এ ম্যাচে অবশ্য ফিরেছেন টাইগারদের অন্যতম ফিনিশার খ্যাত নাসির হোসাইন।

বাংলাদেশের সেরা ওপেনার তামিম ইকবালের সঙ্গে জুটি গড়তে নেমেছেন ইমরুল কায়েস।

টাইগারদের সংক্ষিপ্ত স্কোর: ৯ ওভার শেষে বাংলাদেশ ৩০/২। 

ব্যাট করছেন মাহমুদউল্লাহ রিয়াদ (৪) ও সাব্বির রহমান (০)। ফিরে গেছেন তামিম ইকবাল (১৪), ইমরুল কায়েস (১১)।

প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরির পর ইংলিশদের বিপক্ষে প্রথম ওয়ানডেতেও শতক হাঁকিয়েছেন ইনফর্ম ব্যাটসম্যান ইমরুল।

রোববার দুপুরে মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে টাইগারদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ইংলিশ দলপতি জস বাটলার। আহ্বানে সাড়া দিয়ে আড়াইটায় মাঠে নামবে টাইগাররা।

কালকে বৃষ্টি ও সকালেও বৃষ্টি হওয়ার কারণে পিচে বেশ আদ্রতা রয়েছে। এর সুযোগ নিতেই ফিল্ডিং বেছে নেন ইংলিশরা।

এদিকে প্রথম ম্যাচে নাটকীয়ভাবে হারের পর শেষের দিকে একজন অভিজ্ঞ ফিনিশারের অভাব থেকেই মূল একাদশে ফেরানো হয়েছে দলের অভিজ্ঞ অলরাউন্ডার নাসির হোসাইনকে।

দল ও ভক্তদের প্রত্যাশার চাপে মাঠে ফেরা নাসির নিজের সবটুকু উজাড় করে দেবেন ও দলের জয়ে বড় ভূমিকা রেখে নিজের যোগ্য জবাব দেবেন এমনটাই চাওয়া সবার।

এর আগে প্রথম ওয়ানডেতে শেষ ১৭ রানে ৬ উইকেট হারিয়ে ২১ রানের নাটকীয় হার মানতে হয় টাইগারদের। তবে সেই আক্ষেপ দূরে সরিয়ে দেশের কোটি ক্রিকেটপ্রেমীকে উচ্ছ্বাসে মাতাতে পারেন ক্রিকেটাররাই সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জয় তুলে নিয়ে।

বাংলাদেশ একাদশ:মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, নাসির হোসেন, মোহাম্মদ মোসাদ্দেক হোসেন, শফিউল ইসলাম এবং তাসকিন আহমেদ।

ইংল্যান্ড একাদশ:জস বাটলার, মঈন আলী, জনি বেয়ারস্টো, জ্যাক বল, বেন ডাকেট, আদিল রশিদ, জ্যাসন রয়, বেন স্টোকস, জেমস ভিন্স, ডেভিড উইলি এবং ক্রিস ওকস।

এমবি