শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলেন পাকিস্তানের ওপেনাররা। সাহিবজাদা ফারহান ও মাজ সাদাকাতের জুটিতে ১০৩ রানের ভিত গড়ে ওঠে। মাজ সাদাকাত ৪৬ বলে ৭৫ রানের ঝোড়ো ইনিংস খেলে মিরাজের বলে আউট হন। এরপর সাহিবজাদা ফারহান ৪৬ বলে ৩১ রান করে তাসকিন আহমেদের শিকার হন।

তৃতীয় উইকেটে শামিল হুসেন মাত্র ৬ রান করে নাহিদ রানার বলে ফিরে যান। এরপর সালমান আলী আঘা ও মোহাম্মদ রিজওয়ানের চতুর্থ উইকেট জুটি ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। তারা ১০৯ রান যোগ করেন। সালমান ৬২ বলে ৬৪ রান করে রান আউট হন, আর রিজওয়ান একই ওভারে ৪৪ রান করে বিদায় নেন।

মাঝের দিকে হুসাইন তালাত ৯ রান করে রিশাদ হোসেনের বলে আউট হন। আব্দুল সামাদ ১১ রানে রান আউট হয়ে যান আফিফ হোসেনের থ্রোতে। শেষদিকে ফাহিম আশরাফ ১৪, শাহীন শাহ আফ্রিদি ৩ ও মোহাম্মদ ওয়াসিম ১ রান করে আউট হলে পাকিস্তান ৪৭.৩ ওভারে অলআউট হয় ২৭৪ রানে।

প্রথম ম্যাচে বাংলাদেশের বোলাররা পাকিস্তানকে মাত্র ১১৪ রানে গুটিয়ে দিয়ে সহজ জয় তুলে নিয়েছিল। কিন্তু এবার পাকিস্তান ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশের সামনে বড় লক্ষ্য দাঁড় করিয়েছে। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা বাংলাদেশের জন্য এখন জয়ের লক্ষ্য ২৭৫ রান।

এমএম