ভারতের বিপক্ষে আশা জাগিয়েও ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হেরেছে বাংলাদেশ। সেই ধকল কাটিয়ে না ওঠার আগেই টেস্ট খেলতে ইন্দোরে পাড়ি জমিয়েছেন টাইগাররা।

তবে লংগার ভার্সনের দলে থাকলেও সতীর্থদের সঙ্গে সেখানে যাননি মোসাদ্দেক হোসেন। মায়ের অসুস্থতার কারণে খেলা ছেড়ে নাগপুর থেকেই দেশের বিমান ধরেছেন তিনি।

মায়ের অসুস্থতার কারণে গতকাল দলের সঙ্গে নাগপুর থেকে ইন্দোর আসতে পারেননি মোসাদ্দেক হোসেন সৈকত। ফিরে গেছেন টেস্ট দলে থাকা এই ক্রিকেটার।

তবে জাতীয় দলের নির্বাচক মিনহাজুুল আবেদিন নান্নু জানিয়েছেন তার এই যাওয়া সাময়িক। তিনি মায়ের অপারেশন শেষ হতেই দলের সঙ্গে যোগ দিবেন। তিনি বলেন, ‘ওর (মোসাদ্দেক) মা অসুস্থ। তার কিডনিতে পাথর হয়েছে। অপারেশন লাগবে।

আশা করি দ্রুতই কাজ শেষ করে দলের সঙ্গে যোগ দিবে সে।’ তবে তার এই যাওয়া বলছে হয়তো প্রথম টেস্ট খেলতে পারবেন না।

আর বড় কোনো সমস্যা হলে হয়তো ভারতে তার টেস্ট খেলা নাও হতে পারে বলে। টি-টোয়েন্টি সিরিজে নিজের যোগ্যতার প্রমাণ রাখতে পারেননি এই তরুণ ক্রিকেটার।

তাকে নিয়ে তাতেই শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। তবে টিম ম্যানেজম্যান্ট ও অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ যে তার পাশে আছেন তা স্পষ্ট।

ভারতের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে দলেই ছিলেন না মোসাদ্দেক। ফর্ম ও কিছুটা ইনজুরি ও পারিবারিক চাপ বয়ে বেরাচ্ছেন এই তরুণ ক্রিকেটার। আর এই সব কারণেই তার ভারতে ফিরে আসার বিষয় নিয়ে আছে শঙ্কা।

গতকাল দুপুরে টেস্ট দলে জায়গা না পাওয়া বাকি খেলোয়াড়দের সঙ্গে নাগপুর থেকে দিল্লি ফেরেন এই অলরাউন্ডার। তার সঙ্গে ছিলেন নাঈম শেখ, আফিফ হোসেন, আরাফাত সানি, আবু হায়দার রনি, শফিউল ইসলাম, সৌম্য সরকার ও আমিনুল ইসলাম বিপ্লব।