২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৯ উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ের ফলে টাইগারদেরকে অভিনন্দন জানিয়েছে আফগান ক্রিকেট বোর্ড (এসিবি)।
রোববার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে আফগানিস্তানকে ১৭.১ ওভারে ৭২ রানে অল আউট করে দেয় বাংলাদেশ। জবাবে ১২ ওভারে ৯ উইকেট হাতে থাকতে ৭৮ রান সংগ্রহ করে তারা।
ম্যাচ শেষ হওয়ার পরই সামাজিক যোগযোগের মাধ্যম 'টুইটার'-এ বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে টুইট করে এসিবি। টুইটে লেখা হয়েছে, 'বাংলাদেশ ক্রিকেটকে তাদের জয়ের জন্য অভিনন্দন। টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তান ও বাংলাদেশের মধ্যকার ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত তারা অসাধারণ খেলেছে।'
বাংলাদেশ ক্রিকেট রিটুইট করেছে, 'ধন্যবাদ এবং পরের ম্যাচে আফগানিস্তানের জন্য শুভ কামনা রইল।'
এসিবি রিটুইট করে জানিয়েছে, 'ধন্যবাদ আপনাদেরকে। টুর্নামেন্টে বাকি ম্যাচগুলোতে আপনাদের শ্রেষ্ঠত্বের কামনা করছি।'
খেলা
বাংলাদেশকে আফগানিস্তানের অভিনন্দন
২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৯ উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ের ফলে টাইগারদেরকে অভিনন্দন জানিয়েছে আফগান ক্রিকেট বোর্ড (এসিবি)।