ইংলিশ প্রিমিয়ার লিগের গোল মেশিন খ্যাত দিয়েগো কস্তার হ্যাটট্রিকে ঘরের মাঠ স্ট্যামফোর্ডে জয় পেয়েছে চেলসি। প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে চমক জাগানো সোয়েনসি সিটিকে ৪-২ গোলে হারালো হোসে মরিনহোর শিষ্যরা।
তবে, ম্যাচের শুরুতেই জন টেরির ভুলে হোঁচট খায় চেলসি। ম্যাচের ১১ মিনিটে টেরির আত্মঘাতী গোলে এগিয়ে যায় সোয়ানসি সিটি। বিরতির ঠিক আগে নিজের প্রথম গোল করে সমতায় ফেরায় চেলসির কস্তা। ম্যাচের ৪৫ মিনিটে গোলটি করেন তিনি। গোলটি করতে সহায়তা করেন সেস ফ্যাব্রিগাস।
ফ্যাব্রিগাসের ভাসানো বলে হেড করে গোল করে সমতায় ফেরা চেলসি বিরতিতে যায়। এ গোলের মাধ্যমে ১৯২৮ সালে চেলসির সাবেক তারকা জন মেরেডিথের একটি রেকর্ড মুছে দেন কস্তা। চেলসির হয়ে প্রথম চার ম্যাচেই গোল করে কস্তা নাম লেখান নতুন রেকর্ডের।
ম্যাচের ৫৬ মিনিটে আবারো কস্তার গোল। নিজের দ্বিতীয় গোল করতে এবারও তিনি সাহায্য নেন ফ্যাব্রিগাসের। আর হ্যাটট্রিক পূরণ করতে তিনি ম্যাচের ৬৭ মিনিট অপেক্ষা করেছিলেন। রামিরেসের অ্যাসিস্টে পূর্ণ তিন পয়েন্ট এনে দেওয়ার লক্ষ্যে কস্তা তৃতীয় গোল করেন।
মরিনহো জয় সম্ভব জেনে কস্তাকে ম্যাচের ৭২ মিনিটে তুলে বদলি হিসেবে লুইক রেমিকে মাঠে পাঠান। আর রেমিও সে সুযোগ কাজে লাগাতে ভুল করেন নি। ইডেন হ্যাজার্ড আর অস্কারের পাস থেকে গোল করে দলকে ৪-১ এর লিড এনে দেন রেমি।
তবে, ম্যাচের ৮৬ মিনিটে উইলফ্রেড বোনির অ্যাসিস্টে জন্জো সেলভে গোল করে ব্যবধান কিছুটা কমালেও হার এড়াতে পারে নি সোয়ানসি সিটি।
ঢাকা, ১৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেইউ
কস্তার হ্যাটট্রিকে চেলসির জয়
ইংলিশ প্রিমিয়ার লিগের গোল মেশিন খ্যাত দিয়েগো কস্তার হ্যাটট্রিকে ঘরের মাঠ স্ট্যামফোর্ডে জয় পেয়েছে চেলসি। প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে চমক জাগানো সোয়েনসি সিটিকে ৪-২ গোলে হারালো হোসে মরিনহোর শিষ্যরা।
সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী: দেলোয়ার হোসেন
সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলে জানিয়েছেন ঠাকুরগাঁও-০১ আসনের ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী দেলোয়ার হোসেন।
গালাতাসারাইকে ৪-১ গোলে উড়িয়ে বার্সেলোনার টানা দশম জয়
শুরুতে গোল হজম করে পিছিয়ে পড়লেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে গালাতাসারাইকে ৪-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে টানা দ্বিতীয় জয় তুলে নেওয়ার পাশাপাশি সব প্রতিযোগিতা মিলিয়ে টানা দশম জয়ের কীর্তি গড়েছে হ্যান্সি ফ্লিকের দল।
রোনালদোকে ছাড়াই ডেনমার্কের বিপক্ষে পর্তুগালের দাপুটে জয়
ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়াই ডেনমার্কের বিপক্ষে বড় জয় পেয়েছে পর্তুগাল। উয়েফা নেশনস লিগের ম্যাচে দুইবার পিছিয়ে পড়েও সমতায় ফিরেছিল ডেনমার্ক। তবে শেষ পর্যন্ত ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগিজরা।
কেইনের পেনাল্টি মিস, শেষদিকে স্পেনের নাটকীয় জয়
নেশনস লিগে দারুণ এক প্রত্যাবর্তনের ম্যাচ উপহার দিয়েছে স্পেন। ওয়েম্বলিতে একসময় ২-১ গোলে পিছিয়ে পড়েও শেষ ৩৫ মিনিটে দুই গোল করে ইংল্যান্ডকে ৩-২ ব্যবধানে হারিয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা।
রোনালদোর একের পর এক গোল মিস, তবু পর্তুগালের জয়
ক্রিস্টিয়ানো রোনালদোর রাতটা শুরু থেকেই ছিল হতাশার। একের পর এক সুযোগ পেয়েও বল জালে জড়াতে পারেননি।















