আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)'র প্রশাসনিক, প্রতিযোগিতা ও আর্থিক বিষয়ক সংস্কার প্রস্তাবটি আইসিসির বোর্ড সভায় অনুমোদিত হয়েছে। আজ শনিবার সিঙ্গাপুরে অনুষ্ঠিত বোর্ড সভার পর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আইসিসির পুন:সংস্কারের খসড়া প্রস্তাবটি ভোটাভুটিতে উত্থাপন করা হয়। কিন্তু এতে শ্রীলংকা ও পাকিস্তান ভোট দানে বিরত থেকে আরো আলোচনার জন্য সময় চায়। কিন্তু বাকি আটটি সদস্য বোর্ডের সমর্থনে প্রস্তাবটি পাস হয়।
এর ফলে আইসিসির নিয়ন্ত্রণ ক্ষমতা ভারত , অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের কাছে তুলে দেয়া হয়েছে। আগামী জুলাই থেকে আইসিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন ভারতীয় ক্রিকেট বোর্ডের বর্তমান প্রেসিডেন্ট নারায়ণস্বামী শ্রীনিবাসন। সদ্য গঠিত নির্বাহী কমিটির প্রধান হিসেবে দায়িত্বে থাকবেন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) চেয়ারম্যান ওয়ালি এডওয়ার্ডস এবং আর্থিক ও বাণিজ্য বিষয়ক কমিটির প্রধান হবেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান জাইলস ক্লার্ক।
প্রাথমিকভাবে আগামী দুই বছর অন্তর্বর্তীকালীন সময়ের জন্য তারা এই দায়িত্ব পালন করবেন। এই অন্তর্বর্তীকালীন সময় পার হলে আইসিসির পূর্ণ সদস্যদেশগুলোর পরিচালকরা নতুন আইসিসির চেয়ারম্যান নির্বাচন করবে। উভয় উপ-কমিটিতে বিসিসিআই, সিএ ও ইসিবির একজন করে মোট পাঁচ জন প্রতিনিধি থাকবে। বাকি দুইজনকে আইসিসি বোর্ড নির্বাচন করবে।
আইসিসির বিবৃতিতে জানানো হয়েছে, ' এই পরির্বতন আরো নিশ্চিত করেছে যে জরুরী ভিত্তিতে পূর্ণ সদস্য দেশগুলোকে দ্বি-পক্ষীয় সিরিজ খেলার বিষয় চুক্তিবদ্ধ হবে। যাতে ২০২৩ সাল পর্যন্ত ভবিষ্যতের সফরসূচী তারা নিশ্চিত করতে পারে।'
আইসিসি আরো জানিয়েছে, 'সভায় সহযোগী দেশগুলির টেস্ট স্ট্যাটাস লাভে পন্থা প্রস্তুত করা হয়েছে। পরবর্তী আইসিসি আন্ত:মহাদেশীয় কাপ বিজয়ী দল টেস্টে র্যাভঙ্কিংয়ের সবার নিচে থাকা দলের সঙ্গে সিরিজ খেলবে এতে সহযোগী দেশটি জয় পেলে তারা টেস্ট মর্যাদা পাবে।'
বিবৃতি জানানো হয়েছে, 'বাণিজ্যের কথা বিবেচনায় রেখে প্রস্তাবিত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পরিবর্তে চ্যাম্পিয়নস ট্রফি প্রতিস্থাপন করা হবে। গত চ্যাম্পিয়ন্স ট্রফি প্রমাণ করেছে যে এটি সমর্থকদের কাছে বেশ জনপ্রিয় এবং এর সফলতায় ভবিষ্যতে ইভেন্টগুলো একই ধারাবিহকায় চলতে থাকবে।'
'আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিসহ, ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভেন্যু নির্ধারণ করা হয়েছে। ২০১৫-২৩ সাল পর্যন্ত বাণিজ্য বাড়াতে এই ইভেন্টগুলোর জন্য আইসিসির আকর্ষনীয় প্যাকেজ রয়েছে।'
২০২৩ সাল পর্যন্ত নিজ দেশের মাঠে টেস্ট প্রোগ্রাম চালিয়ে নেয়ার জন্য টেস্ট খেলুড়ে দলগুলোকে সহযোগিতার জন্য 'টেস্ট ক্রিকেট ফান্ড' গঠন করার কথা জানানো হয়েছে। বিসিসিআই, সিএ ও ইসিবি বাদে বাকি সব টেস্ট খেলুড়ে দল এই ফান্ড থেকে অর্থ পাবে।
আইসিসি সভাপতি অ্যালান আইজাক বলেন,'আজ বোর্ড সভায় গুরুত্বপূর্ণ বেশ কিছু সিদ্ধান্ত নেয়া হয়েছে। যা আইসিসির প্রশাসনিক, প্রতিযোগিতা ও আর্থিক বিষয়ের দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চিত করবে। প্রস্তাবটির পক্ষে আজকে আটটি দেশ সমর্থন দিয়েছে। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড ও শ্রীলংকা ক্রিকেট বোর্ড ভোটদানে বিরত থেকে এ বিষয় আরো আলোচনার জন্য এক সপ্তাহ সময় চেয়েছে।'
ঢাকা,৮ফেব্রুয়ারি(টাইমনিউজবিডি)//জেডআই
খেলা
পাস হয়েছে আইসিসি পুন:সংস্কার প্রস্তাব: ভোট দেয়নি পাকিস্তান, শ্রীলংকা
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)'র প্রশাসনিক, প্রতিযোগিতা ও আর্থিক বিষয়ক সংস্কার প্রস্তাবটি আইসিসির বোর্ড সভায় অনুমোদিত হয়েছে। আজ শনিবার সিঙ্গাপুরে অনুষ্ঠিত বোর্ড সভার পর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।





