চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে উড়ন্ত ফর্মে থেকে ফাইনালে ইংল্যান্ড। আর কপালের জোরে ফাইনালে ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তান। দুই দলের মধ্যকার লড়াইয়ের মধ্য দিয়েই পর্দা নামতে যাচ্ছে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের।
ইংল্যান্ড ২০১০ সালের বিশ্বকাপে শিরোপা জিতেছিল। আর পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরের চ্যাম্পিয়ন। অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শিরোপা উঁচিয়ে ধরার লড়াইয়ে ইংলিশদের মুখোমুখি হবে বাবর আজমের দল। হাইভোল্টেজ ফাইনাল ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।
টি-টোয়েন্টি বিশ্বকাপ : ফাইনাল
পাকিস্তান-ইংল্যান্ড
দুপুর ২টা, গাজী ও টি-স্পোর্টস
এবিএস





