আগামী ১৬ এপ্রিল শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সপ্তম আসর। ওই দিন শুক্রবার আবুধাবী শেখ জায়েদ স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স ও কোলকাতা নাইট রাইডার্স।
বিশ্বব্যাপী সমাদৃত এই আকর্ষনীয় টুর্নামেন্টে অংশ নিতে মঙ্গলবার দুপুরে দুবাইয়ের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন সাকিব আল হাসান।
এ বছর নিলামে প্রায় ৩ কোটি রুপিতে বিশ্ব খ্যাত এ বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানকে কিনে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।
৭ এপ্রিল থেকে ভারতের লোকসভা নির্বাচন শুরু হয়ে চলবে ১২ মে পর্যন্ত। যার কারণে ১৬ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত আইপিএলের প্রথম পর্যায়ের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে।
আবুধাবি, শারজা ও দুবাইয়ে মোট ২০টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যার মধ্যে সাতটি হবে দেশটির রাজধানী আবুধাবিতে।
আইপিএলে ১৫ ম্যাচ খেলা সাকিব ছিলেন কলকাতা নাইট রাইডাসের্র অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়। ২০১২ সালে দলকে শিরোপা জেতানোয় তার ছিল ভালো অবদান।
[b]ঢাকা, ৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
খেলা
আইপিএল খেলতে ঢাকা ছাড়লেন সাকিব
আগামী ১৬ এপ্রিল শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সপ্তম আসর। ওই দিন শুক্রবার আবুধাবী শেখ জায়েদ স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স ও কোলকাতা নাইট রাইডার্স। বিশ্বব্যাপী সমাদৃত এই আকর্ষনীয় টুর্নামেন্টে অংশ নিতে মঙ্গলবার দুপুরে





