অনূর্ধ্ব-১৮ ফুটবলে জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মোহামেডান ২-১ গোলে পরাজিত করে সকার ক্লাব ফেনীকে। ম্যাচের ২২ মিনিটেই নিজামের গোলে লিড নিয়ে নেয় মোহামেডান। তার এই গোলে ভর করে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিশ্রামে যায় অভিজাত পাড়ার দলটি।
বিরতির পর ৭০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মোহামেডানের সাদেক। ২-০ গোলে পিছিয়ে পরে খেলায় ফেরার চেষ্টা করে ফেনী সকার। ফলে ৮৯ মিনিটে একটি গোল পেয়েও যায় তারা। কিন্তু সেই গোলটি হার এড়ানোর জন্য যথেষ্ট ছিল না।
ঢাকা, ১৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





