ভারতের মাটিতে প্রথমবার ভারত বধের উল্লাস করেছিল বাংলাদেশ প্রথম টি-টোয়েন্টিতে। এবার ঐতিহাসিক অর্জনের সামনে তারা। সিরিজ জয়ের হাতছানি নিয়ে তৃতীয় ও শেষ ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে সফরকারীরা।
দলে একটি পরিবর্তন রয়েছে, মোসাদ্দেক হোসেনের বদলে এসেছেন মোহাম্মদ মিঠুন। ভারতেও রয়েছে একটি বদল, ক্রুনাল পান্ডিয়ার জায়গায় মনীশ পান্ডে ঢুকেছেন। আজ তৃতীয় ও সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচটি হচ্ছে নাগপুরে।
দিল্লি আর রাজকোটের তুলনায় নাগপুরের ভেন্যু তুলনামূলখ অনেক বড়। মাঠ বড় হওয়ায় ধরেই নেয়া যায় নাগপুরে আজ চার ছক্কা বেশি হবে না। সিঙ্গেল আর ডাবল রান বেশি হবে।
শুধু তাই নয়, নাগপুরের অতীতের পরিসংখ্যান বলে এখানে স্পিন বেশি কার্যকর হয়। রাতে খেলা হওয়ায় টস বড় ফ্যাক্টর। টস ভাগ্যের ওপর নির্ভর করছে ম্যাচের ভাগ্য।
এএস





