দীর্ঘ ছয় বছরের অপেক্ষার পর ঘরের মাঠে আন্তর্জাতিক ক্রিকেট খেলার স্বাদ পেল পাকিস্তান। জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটিতে জয় তুলে নিয়ে নতুন যাত্রা শুরু করেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন দলটি।
শুক্রবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে জিম্বাবুয়ের দেয়া ১৭৩ রানের লক্ষ্য তাড়া করতে ১৯.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌছেঁ যায় পাকিস্তান।
যেকোন দলের বিপক্ষে টি-টোয়েন্টিতে এটাই পাকিস্তানের সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড। এই জয়ে দুই ম্যাচ সিরিজে পাকিস্তান ১-০ তে এগিয়ে গেল।
এর আগে অধিনায়ক এল্টন চিগুম্বুরার ৩৫ বলে আট বাউন্ডারি ও এক ওভার বাউন্ডারির সহায়তায় ক্যারিয়ার সেরা ৫৪ রানের উপর ভর করে জিম্বাবুয়ে ২০ ওভারে ৬ উইকেটে ১৭২ রান সংগ্রহ করে।
২০০৯ সালের মার্চে লাহোরে শ্রীলংকা দলকে বহনকারী বাসে সন্ত্রাসী হামলার পর থেকেই পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনে নিষেধাজ্ঞা আরোপ করে আইসিসি।
এবার নিরাপত্তা বলয়ে নিশ্চিত করতে প্রায় চার হাজার পুলিশ পুরো ম্যাচে মাঠের চারিদিকে কর্তব্যরত ছিল।
শনিবার সিরিজের দ্বিতীয় টি২০ ম্যাচ একই মাঠে অনুষ্ঠিত হবে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি ২৬, ২৯ ও ৩১ মে অনুষ্ঠিত হবে।
সিরিজ : দুই ম্যাচের সিরিজে পাকিস্তান ১-০ ব্যবধানে এগিয়ে
ম্যান অব দ্য ম্যাচ : মুক্তার আহমেদ (পাকিস্তান)
জেডআই





