বিশ্বকাপ ক্রিকেটে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশর সাফল্যে আনন্দ মিছিল করেছে ভোলা জেলা বিএনপি ।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় জেলা বিএনপির কার্যলয় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বরিশালের দালানের সামনে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর সংক্ষিপ্ত বক্তব্যে বাংলাদেশ ক্রিকেট টিমকে অভিনন্দন জানান, এবং বাংলার টাইগাররা বিজয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখবেন বলে তিনি আশা ব্যাক্ত করেন । মিছিলে আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-যুগ্ন সাধারন সম্পাদক হাসান মাকসুদুর রহমান, যুবদল নেতা তরিকুল ইসলাম কায়েদসহ অন্যান্য নেতৃবিন্দ ।

এসএইচ