এবার আইপিএলে কলকাতা-রাজস্থানের ম্যাচে কয়েকটি পরিচিত দৃশ্য—গৌতম গম্ভীরের রান পাওয়া, ফকনারের দারুণ বোলিং, সাকিব আল হাসানের ট্রাজিক হিরোতে পরিণত হওয়া আর টানটান উত্তেজনাময় ম্যাচে কলকাতার হার। আবুধাবিতে হয়েছিল, আজ আহমেদাবাদেও হলো। দুর্দান্ত শুরুর পরও রাজস্থানের বিপক্ষে ১০ রানে হারতে হলো কলকাতাকে।
রাজস্থানের দেওয়া ১৭১ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৪ ওভারে ১২১ তুলে ফেলল রবিন উথাপ্পা ও গৌতম গম্ভীরের উদ্বোধনী জুটি। উথাপ্পা করলেন ৫২ বলে ৬৫, গম্ভীর ৩৪ বলে ৫৪। তখন বাজির ঘোড়া কলকাতার ঘরেই।
হঠাত ওয়াটসন ঝড়। তাতেই এলোমেলো হয়ে গেল কলকাতার ইনিংস। এক ওভারেই ৩ উইকেট তুলে নিলেন রাজস্থান অধিনায়ক। মধ্য সমুদ্রে টালমাটাল জাহাজের মতো দিকভ্রান্ত হয়ে পড়ল গম্ভীরের দল।
কলকাতার চূড়ান্ত সর্বনাশ করতে এলেন প্রবীন টাম্বে। প্রথম ওয়াইড বলে স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলে তুলে নিলেন মনিশ পাণ্ডের উইকেট। পরের দুই বলে ফিরলেন ইউসুফ পাঠান ও রায়ান ডেসকাট। ‘দুই’ বলে হ্যাটট্রিক করলেন টাম্বে!
উইকেটে এলেন সাকিব। কলকাতার আশার সলতে আবার জ্বলে উঠল। কিন্তু বাংলাদেশের অলরাউন্ডারের চেষ্টা এদিনও বিফলে গেল। ট্রাজিক হিরো হয়ে ১৪ বলে অপরাজিত থাকলেন ২১ রানে। শেষ দিকে যখন ব্যাটে ঝড় তোলাই ছিল স্বাভাবিক, তখন সূর্যকুমার যাদব খেললেন ১৭ বলে ৯ রানের অস্বাভাবিক এক ইনিংস। মূলত যাদবের মন্থর ইনিংসটি কেড়ে নিল কলকাতার জয়ের শেষ আশাটুকুও।
এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৭০ তোলে রাজস্থান। সর্বোচ্চ ৪৪ করেন করুন নায়ার। সাকিব ৪ ওভারে ২৫ রানে পান ১ উইকেট। ব্যাট-বল দুটিতেই জ্বলেও উঠেও দলকে জেতাতে পারলেন না বাংলাদেশের আলরাউন্ডার। দুর্দান্ত বোলিংয়ের কারণে ম্যাচসেরা টাম্বে।
[b]ঢাকা, ৫ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
খেলা
কলকাতাকে জেতাতে পারলেন না সাকিব
এবার আইপিএলে কলকাতা-রাজস্থানের ম্যাচে কয়েকটি পরিচিত দৃশ্য—গৌতম গম্ভীরের রান পাওয়া, ফকনারের দারুণ বোলিং, সাকিব আল হাসানের ট্রাজিক হিরোতে পরিণত হওয়া আর টানটান উত্তেজনাময় ম্যাচে কলকাতার হার। আবুধাবিতে হয়েছিল, আজ আহমেদাবাদেও হলো।





