বিশ্বকাপের ৩৯ তম ম্যাচে মুখোমুখি শ্রীলঙ্কা - ওয়েস্ট ইন্ডিজ। নিজেদের অষ্টম ম্যাচে খেলতে নামার আগেই দু’দলই জেনে গেছেন সেমির স্বপ্ন কেটে গেছে তাদের।
আগের ম্যাচে ভারতের বিপক্ষে ইংল্যান্ডের জয়ে বিশ্বকাপ আসর থেকে বিদায় ঘণ্টা বেজেছে তাদের। শ্রীলঙ্কার পয়েন্ট ৬। আর আগেই সেমির স্বপ্ন শেষ হয়েছে ওয়েস্ট ইন্ডিজের। তাদের পয়েন্ট মাত্র ৩।
আজকের এই ম্যাচে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ক্যারিবীয় অধিনায়ক জেসন হোল্ডার। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায়।
এমআর





