বঙ্গবন্ধু বিপিএল চট্টগ্রাম পর্বের দিনের শুরুতে ঢাকার বিপক্ষে টস জেতার পর ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন সিলেটের অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। আজও হবে দুই ম্যাচ।
আজ মঙ্গলবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ম্যাচে ঢাকা প্লাটুনের মুখোমুখি সিলেট থান্ডার। দিনের দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে খেলবে রাজশাহী রয়্যালস।
শেষ খবর পাওয়া পর্যন্ত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৪ রান সংগ্রহ করে সিলেট। ফলে ঢাকার টার্গেট ১৭৫ রান।
এ আসরে ঢাকা প্লাটুন এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে তিনটি জয় পেয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছে। জয়ের মধ্য দিয়ে চতুর্থ জয় তুলে নিতে চায় মাশরাফি বাহিনী।
চলতি আসরটা মোটেও ভালো যাচ্ছে না সিলেটের। পাঁচ ম্যাচ খেলে মাত্র এক ম্যাচে জয় পেয়েছে মোসাদ্দেকের দল। চট্টগ্রামে নিজেদের শেষ ম্যাচটা রাঙাতে চায় মোহাম্মদ মিঠুন-সোহাগ গাজীরা।
ঢাকা প্লাটুন একাদশ
তামিম ইকবাল, এনামুল হক বিজয়, মেহেদী হাসান, আসিফ আলি, জাকের আলি অনিক, মুমিনুল হক, শহীদ আফ্রিদি, শাদাব খান, ওয়াহাব রিয়াজ, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), হাসান মাহমুদ।
সিলেট থান্ডার্স একাদশ
আন্দ্রে ফ্লেচার, আবদুল মজিদ, জনসন চার্লস, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), নাজমুল হোসেন মিলন, সোহাগ গাজী, শেরফান রাদারফোর্ড, এবাদত হোসেন চৌধুরী, ক্রিসমার সান্তোকি, নাজমুল ইসলাম অপু।
এএস





