মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৩ রানে হারিয়ে প্রথম জয় পেয়েছে বাংলাদেশ। মঙ্গলবার সিলেট বিভাগীয় স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে বাংলাদেশের গড়া ৯ উইকেটে ১১৫ রানের জবাবে ৯ উইকেটে ১১২ রান করে শ্রীলঙ্কা।
তবে প্রথম ৩ ম্যাচ হেরে প্রতিযোগিতা থেকে বাংলাদেশের বিদায় আগেই নিশ্চিত হয়ে গেছে।
টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য ভালো হয়নি বাংলাদেশের। প্রথম ওভারের শেষ বলে মাত্র ৬ রান করে প্যাভিলিয়নে ফেরেন আয়েশা রহমান। দলের রানও তখন ৬। তবে অধিনায়ক সালমা খাতুনের সঙ্গে ৩০ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামলে ওঠেন শারমিন আক্তার।
চতুর্থ উইকেটে শারমিন আক্তারের (১৮) সঙ্গে ২৩ ও সপ্তম উইকেটে ফাহিমা খাতুনের (১৪) সঙ্গে ৩২ রানের জুটি গড়ে দলকে ১০০ পার করতে সাহায্য করেন রুমানা। এই টুর্নামেন্টে এই প্রথম শতরানের ইনিংস খেললো বাংলাদেশের মেয়েরা।
[b]ঢাকা, ০১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
খেলা
টি-টোয়েন্টিতে বাংলার মেয়েদের প্রথম জয়
মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৩ রানে হারিয়ে প্রথম জয় পেয়েছে বাংলাদেশ। মঙ্গলবার সিলেট বিভাগীয় স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে বাংলাদেশের গড়া ৯ উইকেটে ১১৫ রানের জবাবে ৯ উইকেটে ১১২





