আগামী ২১ জুন জাতীয় জাদুঘরে প্রথমবারের মতো আন্তর্জাতিক ইয়োগা দিবস উদযাপন করা হবে। বাংলাদেশ ইয়োগা এসোসিয়েশনের সঙ্গে যৌথভাবে ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র এটি উদযাপন করবে। জাতীয় জাদুঘরের মূল অডিটরিয়ামে বিকাল ৫টায় এ অনুষ্ঠান আয়োজন করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গহর রিজভী। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই-কমিশনার পঙ্কজ সরন। জাতিসংঘ ও ইউএনডিপি আবাসিক প্রতিনিধি রবার্ট ডি ওয়াটকিনস।
ইয়োগা বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বাংলাদেশ ইয়োগা এসোসিয়েশনের সভাপতি মো. হারুন। এছাড়া সেখানে ইয়োগার উপর সংক্ষিপ্ত প্রামাণ্যচিত্রও প্রদর্শন করানো হবে। এ অনুষ্ঠান সর্ব সাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
জেডআই





