লক্ষ্য মাত্র ১৩০। এতেই আফগানরা তালগোল পাকিয়ে ফেলল। এই ছোট্ট লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র পাঁচ রানে শেষ পাঁচ উইকেট হারিয়ে সফরকারীরা থামল ১২৬-এ। মঙ্গলবার হারারেতে তৃতীয় ওডিআইতে স্বাগতিক জিম্বাবুয়ে ১২৯ করেও জিতল তিন রানে।
স্বাগতিক বোলাররাই মুল ভুমিকা রাখেন ম্যাচে। চাতারা, উইলিয়ামস ও এমপফু তিনটি করে উইকেট নেন। আফগান অধিনায়ক আসগর স্তানিকজাই ইনিংস সর্বোচ্চ ৩১ রান করেন। এর আগে মুসাকান্দার অর্ধশতরানে (৬০) জিম্বাবুয়ে ১২৯ রান করে। গুলবাদিন নাইব ও রাশিদ খান যথাক্রমে চার ও তিন উইকেট নেন। পাঁচ ম্যাচের সিরিজে আফগানিস্তান এগিয়ে ২-১-এ।
সংক্ষিপ্ত স্কোরজিম্বাবুয়ে ১২৯/১০, ৩২.৪ ওভারে (মুর ১০, মুসাকান্দা ৬০, ওয়ালার ৩৬*। ফরিদ আহমাদ ২/১৯, গুলবাদিন নাইব ৪/২৭, রাশিদ খান ৩/২৯)।আফগানিস্তান ১২৬/১০, ২৯.৩ ওভারে (মোহাম্মদ শাহজাদ ২০, রহমত শাহ ১০, আসগর স্তানিকজাই ৩১, সামিউল্লাহ শেনওয়ারি ২৯, গুলবাদিন নাইব ১৬, মোহাম্মদ নবী ১১।চাতারা ৩/৩০, শন উইলিয়ামস ৩/১৫, এমপফু ৩/২৪)।ফল : জিম্বাবুয়ে ৩ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ : চাতারা ও শন উইলিয়ামস