মিসর-উরুগুয়ের একমাত্র প্রশ্ন মিসর তারকা মোহামেদ সালাহর খেলা না খেলা। মিসরের কোচ হেক্টর কুপার অবশ্য নিশ্চিত করেছেন সালাহ এই ম্যাচে মাঠে নামবেন।
তবে প্রশ্ন তো থেকেই যায়। কখন নামবেন সালাহ? শুরুর একাদশে নাকি শেষের দশ মিনিটে। মিসর কোচ অবশ্য শুরুর একাদশে সালাহকে রাখেননি। রেখেছেন বেঞ্চে। বদলি হিসেবেই হয়তো মাঠে নামাবেন মিসর ফুটবল রাজাকে।
শক্তিমত্তার বিচারে অবশ্য উরুগুয়ের সামনে মিসরের দাঁড়াতে পারার কথা নয়। কারণ বিশ্ব ফুটবলের উজ্জ্বল ইতিহাস, অভিজ্ঞ খেলোয়াড় আছে সেলেস্তাদের। কিন্তু ফারহুসদের একমাত্র ভরসা মোহামেদ সালাহ। তারপর এই তারকা ফিরছেন ইনজুরি থেকে। দ্বিতীয়ার্ধে তিনি নামলেও কতটা দিতে পারবেন সেটা বড় একটা প্রশ্ন।
উরুগুয়ে একাদশ: গোলরক্ষক: মুসলেরা, ভারেলা, গিমেনেজ, গডিন, মার্টিন ক্যাসারেস, নানদেজ, বেনটানচুর, ভ্যাসিনো, অ্যারাসকায়েটা, কাভানি, সুয়ারেজ।
মিসর একাদশ: এল শেনাউউ, ফাতহি, গিগাজী, আলি গবর, শাফি, মোহামেদ এলনিনি, তারেক হামেদ, আমর ওয়ারদা, এল সাদি, ত্রিজিকুয়েট, মহসেন।
এমআর





