ভারতের মাটিতে প্রথমবারের মতো টেস্ট খেলতে গিয়ে নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ।

শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ১০ রান। তামিম ইকবাল ৬ এবং সৌম্য সরকার ৪ রান নিয়ে ব্যাট করছেন।

এর আগে শুক্রবার দ্বিতীয় দিনে ৬ উইকেটে ৬৮৭ রান সংগ্রহ করে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে স্বাগতিক ভারত।

দলের পক্ষে বিরাট কোহলি ২০৪, মুরালি বিজয় ১০৮, ঋদ্ধিমান শাহ ১০৬, চেতেশ্বর পূজারা ৮৩, আজিঙ্কা রাহানে ৮২ এবং রবিন্দ জাদেজা ৬০ রান করেন।

বাংলাদেশের হয়ে তাইজুল ইসলাম ৩টি, মেহেদী হাসান মিরাজ ২টি এবং তাসকিন আহমেদ ১টি উইকেট লাভ করেন।

এর আগে বৃহস্পতিবার হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি।

এমবি