বিশ্বজুড়ে মহামারী করোনাভাইরাসের প্রকোপের পর প্রথমবার বিদেশ সফরে গেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য নিউজিল্যান্ডে পৌঁছানোর পর টাইগার ক্রিকেটার ও কোচিং স্টাফদের করোনা পরীক্ষা করা হয়। সেখানে সবার ফল নেগেটিভ এসেছে।

নিউজিল্যান্ড সফরের স্কোয়াডে থাকা বাংলাদেশের সকল ক্রিকেটার ও সংশ্লিষ্ট সবাই করোনার ভ্যাকসিন নিয়েই দেশ ছাড়েন। গত ২৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) নিউজিল্যান্ডের বিমানে চড়ে টাইগাররা ক্রিকেটাররা। ক্রাইস্টচার্চ পৌঁছে কঠোর আইসোলেশন মানতে হচ্ছে তামিম-মুশফিকদের।

সিরিজ শুরু হওয়ার আগে মোট তিনবার করোনা পরীক্ষা করাতে হচ্ছে বাংলাদেশের ক্রিকেটারদের। এরপর আরও দুই দফা করোনা টেস্ট দিয়ে ৯ মার্চ পুরো দল একসঙ্গে অনুশীলন শুরু করতে পারবে।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) ক্রাইস্টচার্চ পৌঁছেছে টাইগাররা। করোনার কারণে নিউজিল্যান্ডে পুরো দলকে মানতে হচ্ছে কঠোর নিয়ম। ১৪ দিনের আইসোলেশনের প্রথম সপ্তাহে প্রটোকল মেনে হোটেল থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই তামিম-মুশফিকদের।

শর্ত অনুযায়ী তিন দফা করোনা পরীক্ষায় নেগেটিভ হয়ে বিমানে উঠেছে বাংলাদেশ দল। কোচিং স্টাফ ও ক্রিকেটারেরা মিলে মোট ৩৫ সদস্যের দল গেছে নিউজিল্যান্ডে। সেখানে শুরু হবে কোয়ারেন্টিন পর্ব। ক্রাইস্টচার্চে আপাতত প্রথম দু’সপ্তাহ থাকতে হবে তামিমদের।

এই সফরে ২০ সদস্যের দল পাঠিয়েছে বাংলাদেশ। দলের সঙ্গে কোচিং স্টাফসহ গেছেন আরও ১৫ জন। সব মিলিয়ে ৩৫ সদস্যের বহর রওনা হয়েছে নিউজিল্যান্ডের উদ্দেশে। সঙ্গে গেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

নিউজিল্যান্ড সিরিজের দল: তামিম ইকবাল (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, মেহেদী হাসান ও নাসুম আহমেদ।

এক নজরে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সূচি:

ওয়ানডে সিরিজ:
১ম ওয়ানডে : ২০ মার্চ, ইউনিভার্সিটি ওভাল, ডুনেডিন
২য় ওয়ানডে : ২৩ মার্চ, হ্যাগলি ওভাল, ক্রাইস্টচার্চে
৩য় ওয়ানডে : ২৬ মার্চ, বেসিন রিজার্ভ,ওয়েলিংটন

টি-টোয়েন্টি সিরিজ:
১ম টি-টোয়েন্টি : ২৮ মার্চ, সেডন পার্ক, হ্যামিল্টন
২য় টি-টোয়েন্টি : ৩০ মার্চ, ম্যাকলিন পার্ক, নেপিয়ার
৩য় টি-টোয়েন্টি : ১ এপ্রিল, ইডেন পার্ক, অকল্যান্ড

এমবি